1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ আটক ১ | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

পীরগঞ্জে ২০ পিস ইয়াবাসহ আটক ১

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৫১ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরা বন্দর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও কেমিক্যাল উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ মোঃ সাগর মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই (নিঃ) এ.বি.এম. বদরুদ্দোজা বাদল সঙ্গীয় ফোর্সসহ বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাগর মিয়ার বসতবাড়ির শয়নকক্ষ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির বিভিন্ন কেমিক্যাল, ফুড কালার, ফ্লেভার, নকল ইয়াবার গুঁড়া এবং বিশেষ ধরনের দুটি লোহার ডায়াস উদ্ধার করা হয়। অভিযানের সময় রাজু মিয়া (২৫) ও সুমাইয়া আক্তার (২৪) নামে আরও দুই ব্যক্তি পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী অভিযানে পীরগঞ্জ থানা পুলিশের ধারাবাহিক তৎপরতা এবং অবস্থানের ফলে এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজমূল হক জানান এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পীরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। পীরগঞ্জ থানার মামলা নং-০৭/১৭৫। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )