1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পুশইন ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে বিজিবি-আনসার কট্টর অবস্থানে, প্রস্তুত আছে সীমান্তবাসীরাও | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

পুশইন ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে বিজিবি-আনসার কট্টর অবস্থানে, প্রস্তুত আছে সীমান্তবাসীরাও

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২২ জন দেখেছেন

ভারত থেকে সম্ভাব্য পুশইন ঠেকাতে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে বিজিবির সদস্যদের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও যৌথ টহল কার্যক্রম পরিচালনা করছেন।

একই সঙ্গে সতর্ক অবস্থানে রয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারাও। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ৩৬ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিজিবির সদস্যদের সঙ্গে আনসার বাহিনীর সদস্যরাও সীমান্তে দায়িত্ব পালন করছেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা চোরাচালান রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। এদিকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছেন। সন্দেহজনক কোনো ব্যক্তি বা তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রচার-প্রচারণা অব্যাহত রেখেছেন বিজিবি।

সীমান্তবাসীরা জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় তারা বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন। ফুলবাড়ী উপজেলা আনসার ব্যাটালিয়ণের সহকারী কর্মকর্তা মোছা: নুর নাহার বলেন, ফুলবাড়ী উপজেলার ৬ টি বিজিবি ক্যাম্পে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রত্যেক ক্যাম্পে ১২ জন করে আনসার বাহিনীর সদস্য বিজিবির সদস্যরা ডিউটি করছেন। এবিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার প্রদীপ কুমার ভৌমিক জানান, সীমান্তে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।

 

সম্ভাব্য পুশইন প্রতিরোধে স্থানীয় সীমান্তবাসীরাও সহযোগিতা করছেন। এছাড়া মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রতিটি ক্যাম্পের আওতায় ১২ জন করে আনসার সদস্য বিজিবির সঙ্গে যৌথভাবে টহল কার্যক্রমে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, ফুলবাড়ী সীমান্তে এখন পর্যন্ত কোনো পুশইনের ঘটনা ঘটেনি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে সীমান্তে দায়িত্ব পালন করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )