1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরোধী আসনের তদারকিতে নারী এমপি কেন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

বিরোধী আসনের তদারকিতে নারী এমপি কেন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬ জন দেখেছেন
বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্ব কেন সংরক্ষিত আসনের সরকারদলীয় নারী সংসদ সদস্যদের দেওয়া হয়েছে—এ বিষয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সংবিধান বা আইনে নির্দিষ্ট কোনো নির্বাচনি এলাকা নেই। ফলে দলীয় ও সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে তাদের জন্য দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ ব্যাখ্যা দেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রশ্নকারী সদস্য বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে—সংরক্ষিত আসনের সরকারদলীয় নারী সংসদ সদস্যদের বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনি এলাকার উন্নয়ন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ডে ডিও লেটার ইস্যুর সুযোগও তাঁদের দেওয়া হচ্ছে। এ নিয়ে বিরোধীদলীয় সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি বলেন, এতে বিরোধীদলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা ও অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না—সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও বিরোধী দল থেকে নির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো আসন নেই। তাই দলীয় কাঠামোর আওতায় তাঁদের কাজের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রত্যেকেরই নিজ নিজ এলাকার উন্নয়নে ভূমিকা রাখার অধিকার রয়েছে। একইভাবে সংরক্ষিত নারী সংসদ সদস্যদেরও দায়িত্ব পালনের সুযোগ রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রচলিত নিয়ম ও কাঠামোর মধ্যেই কার্যক্রম পরিচালনা করছে। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। বিরোধীদলীয় সদস্যদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন সংক্রান্ত যেকোনো বিষয়ে সহযোগিতা প্রয়োজন হলে সরকার তা বিবেচনা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )