1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী | দৈনিক সকালের বাণী
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

ফুলছড়িতে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা তৈরির মানসিকতা গড়ে তুলতে গাইবান্ধার ফুলছড়িতে অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ আয়োজনে নিজেদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা ও সম্ভাবনাময় স্টার্টআপ ধারণা তুলে ধরেন।

শুক্রবার ফুলছড়ি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এমপ্লয়মেন্ট সাপোর্ট স্কিম (ইইএসএস), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। তিনি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের গণ্ডি পেরিয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন ধারণা ও সৃজনশীল চিন্তাই ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল খায়ের, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামসুল হক আকন্দ এবং শিক্ষার্থী তাসনীম বিনতে আজাদ।

আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, বিজ্ঞানভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণাকে উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং স্টার্টআপ আইডিয়া প্রদর্শন করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পের কার্যকারিতা ও সম্ভাবনা তুলে ধরেন। প্রদর্শনী ঘুরে দেখে অতিথিরা শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের নতুন নতুন উদ্ভাবনে উৎসাহ দেন।

সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের প্রতি আগ্রহী করে তুলবে। পাশাপাশি ভবিষ্যতে দক্ষ, উদ্ভাবনী ও কর্মমুখী মানবসম্পদ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )