1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭ জন দেখেছেন
শেষ দিকে একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন শরীফুল ইসলাম। রুদ্ধশ্বাস লড়াইয়ে হারের খুব কাছে দাঁড়িয়েও জেগেছিল জয়ের আশা। কিন্তু দুটি ক্যাচ ছাড়ায় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সঙ্গে পেরে উঠল না নাজমুল হোসেন শান্তর দল। শেষ ওয়ানডেতে স্বাগতিকদের ১ উইকেটে হারিয়েছে অজিরা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রীতিমতো স্বপ্নের মতো সময় পার করেছে বাংলাদেশ। দীর্ঘ ২১ বছর পর এই সংস্করণে ফের জয়ের দেখা পাওয়ার পর প্রথমবার অজিদের বিপক্ষে এসেছে সিরিজ জয়ের স্বাদ। শেষ ওয়ানডে জিতে অস্ট্রেলিয়াকে ‘বাংলাওয়াশ’ করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। লড়াই জমিয়ে তুলেও জেতা হলো না স্বাগতিকদের।

এই জয়ে ধবলধোলাইয়ের লজ্জা এড়িয়েছে অস্ট্রেলিয়া। আগেই সিরিজ হারা জশ ইংলিসের দলের সামনে শেষ ওয়ানডে ছিল একমাত্র লক্ষ্য। ক্যামেরুন গ্রিনের দুর্দান্ত সেঞ্চুরিতে শেষটা জয়ে রাঙাল অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ বল হাতে রেখে বাংলাদেশের করা ২৭৪ রান টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। হারলেও সফরকারীদের রীতিমতো কাঁপিয়ে ছেড়েছে বাংলাদেশ।

গ্রিনের ব্যাটে অস্ট্রেলিয়া যখন জয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন চিত্রনাট্য বদলে দেন শরীফুল। ওলি পিক, জাভিয়ের বার্টলেট ও বেন দারশুইসকে ফেরান এই পেসার। এরপর কুপার কনোলিকে আউট করে জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান। ২৬৬ থেকে ২৭১—এই ৫ রানে ৪ ব্যাটারকে হারিয়ে তখন হারের শঙ্কা সফরকারী দলে। শেষ ওভারে ৩ রান করতে হতো অস্ট্রেলিয়াকে। তাসকিন আহমেদের করা সে ওভার থেকে এই সমীকরণ মিলিয়েছেন অ্যাডাম জাম্পা ও রাইলি মেরেডিথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )