1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটিতে এমন ঘোষণার পর কর্মকর্তাদের অনেকে ডিভাইস ধ্বংস করে ফেলেছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে ‘উচ্চপদস্থ, নিম্নপদস্থ, সাধারণ মুজাহিদ বা পরিষেবা কর্মীদের’ সবার জন্য মোবাইল নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা ফোন থেকে নিষেধাজ্ঞার আদেশটি পড়ছেন। অন্যদিকে আরেক কর্মকর্তা ফোনগুলো ভেঙে ফেলছেন।

আদেশে বলা হয়েছে, ফোন ব্যবহার করলে তার মোবাইল ফোনটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর ওপর আইনি ও শরিয়া উভয় দণ্ড আরোপ করা হবে। এতে বলা হয়েছে, আদেশ থেকে কোনোরকম ছাড় পেতে হলে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত ডিক্রি বা অনুমতি লাগবে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্র বলছে, আদালতের এই আদেশ বর্তমানে ‘বিক্ষিপ্তভাবে’ কার্যকর করা হচ্ছে। কিছু এলাকায় কেবল সরকারি কর্মকর্তাদের ওপর এটি কার্যকর করা হচ্ছে। আবার কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, স্কুল শিক্ষক এবং শিক্ষার্থীদের ওপরও প্রয়োগ করা হচ্ছে। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ বিষয়ে তালেবান মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )