1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন হাকিমি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

চলমান বিশ্বকাপে দুর্দান্ত শুরু করেছে মরক্কো। নিজেদের প্রথম ম্যাচেই ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে দঃর করেছে দলটি। সেলেসাওদের বিপক্ষে দাপুটে ফুটবলে জয়ের পথেই ছিল দলটি। এদিকে বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদের মুখোমুখি মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি। তিনি ফ্রান্সে ধর্ষণের অভিযোগে ফৌজদারি আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন।
শনিবার (২০ জুন) বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে এই খবরটি সামনে আসে। ফৌজদারি আদালতে মামলা স্থানান্তরের বিরুদ্ধে হাকিমি আপিল করলেও ফ্রান্সের ভার্সাই আপিল আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে, যার ফলে তাঁর বিচারের পথ এখন চূড়ান্তভাবে উন্মুক্ত হলো।

বিশ্বের অন্যতম সেরা এই রাইট-ব্যাক শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি আবেগঘন ও ক্ষুব্ধ পোস্ট দিয়েছেন তিনি। হাকিমি লিখেছেন, ‘আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যের বিনিময়ে এমন একটি গল্প বলা হচ্ছে যা মোটেও আমার নয়। মাঝে মাঝে মনে হয় আমি যেন এক সহজ নিশানা হয়ে উঠেছি। আমি প্রথম দিন থেকেই এই বিচার প্রক্রিয়ার অপেক্ষায় ছিলাম। এখন আমি এর মুখোমুখি হতে উন্মুখ। অবশেষে, আমি নিজের মুখ খুলতে পারব এবং সত্যটা সবার সামনে বলতে পারব।’ ২০২৩ সালের মার্চ মাসে ২৪ বছর বয়সী এক তরুণী আশরাফ হাকিমির বিরুদ্ধে প্যারিসের শহরতলিতে তাঁর নিজ বাড়িতে ধর্ষণের অভিযোগ তোলেন।

সেই অভিযোগের ভিত্তিতে প্যারিসের নানতেরে প্রসিকিউটরের কার্যালয় একটি প্রাথমিক তদন্ত শুরু করে। এরপর থেকেই বিষয়টি নিয়ে আইনি লড়াই চালাচ্ছিলেন এই মরক্কো তারকা। আদালতের সর্বশেষ রায়ের পর হাকিমির বিচার কবে থেকে শুরু হবে, তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়ে ভার্সাই আপিল আদালত এবং হাকিমির আইনজীবীর সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইনি মাঠের এই বিশাল ঝড়ের মধ্যেই আজ রাতে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে হাকিমিকে। এর আগে গত রোববার বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করার ঐতিহাসিক ম্যাচেও মরক্কোর একাদশে অন্যতম রূপকার ছিলেন তিনি। আইনি জটিলতার এই মানসিক চাপ পেছনে ফেলে মাঠের পারফরম্যান্সে তিনি কতটা মনোযোগ ধরে রাখতে পারেন, এখন সেটাই দেখার বিষয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )