
তথ্যপ্রযুক্তি ডেস্কপ্রযুক্তির অভাবনীয় উন্নতি আমাদের জীবনকে যেমন করেছে সহজ ও গতিময়, তেমনি জন্ম দিয়েছে নতুন ও জটিল সব অপরাধের। একসময় অপরাধীরা সশরীরে ব্যাংকে হানা দিত, আর আজ তারা ইন্টারনেটের আড়ালে বসে কোটি মানুষের তথ্য হাতিয়ে নিচ্ছে। আধুনিক সাইবার অপরাধের এই ভয়াবহ রূপ হুট করে একদিনে আসেনি, এর শিকড় খুঁজে পাওয়া যায় প্রায় দুই শতাব্দী আগের এক ঘটনায়। টেলিগ্রাফের যুগে শুরু হওয়া সেই অপরাধ আজ এআই-এর যুগে এসে ডিজিটাল যুদ্ধে রূপ নিয়েছে।
টেলিগ্রাফের যুগে প্রথম সাইবার হানা
সাইবার অপরাধের আদি ইতিহাস রচিত হয়েছিল ১৮৩৪ সালে ফ্রান্সে। তৎকালীন দ্রুত যোগাযোগের মাধ্যম ফরাসি টেলিগ্রাফ ব্যবস্থায় দুই ব্যক্তি গোপনে অনুপ্রবেশ করে আর্থিক বাজারের গোপন তথ্য চুরি করেছিল। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে, এটিই ছিল বিশ্বের প্রথম ‘সাইবার অপরাধ’। টেলিগ্রাফ ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়ে সেই সময়েই প্রথমবার তথ্য চুরির এক অনন্য নজির সৃষ্টি হয়েছিল।
টেলিফোনের যুগে প্রতারণার নতুন কৌশল
আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার করার অল্প সময়ের মধ্যেই এর অপব্যবহার শুরু হয়। টেলিফোন বাজারে আসার মাত্র দুই বছরের মাথায় কিশোর হ্যাকাররা বেলের কোম্পানিতে ঢুকে ফোন কল ভুল ঠিকানায় পাঠানোর মতো ঘটনা ঘটায়। পরবর্তীতে ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যে ‘ফ্রিকিং’ নামের এক বিশেষ কৌশলে ফোন হ্যাকিং ব্যাপক জনপ্রিয়তা পায়। তখন হ্যাকাররা বিশেষ শব্দ বা যন্ত্র ব্যবহার করে টেলিফোন নেটওয়ার্কে প্রবেশ করত এবং বিনা খরচে দূরপাল্লার কল করত।
আধুনিক যুগে সাইবার যুদ্ধের নতুন রূপ
বর্তমান সময়ে সাইবার অপরাধ আরও ভয়ংকর ও বহুমুখী হয়ে উঠেছে। এখন অপরাধীদের প্রধান লক্ষ্য হলো মানুষের ব্যক্তিগত তথ্য। ‘ডেটা ব্রোকারেজ’ নামক ব্যবসার মাধ্যমে গোপনে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে তা উচ্চমূল্যে বিক্রি করা হয়। এর পাশাপাশি ‘ট্রিপল-এক্সটরশন র্যানসমওয়্যার’ এখন সবচেয়ে বিপজ্জনক হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এই হামলায় অপরাধীরা প্রথমে তথ্য এনক্রিপ্ট করে, পরে তা চুরি করে এবং শেষে তথ্য ফাঁস করার ভয় দেখিয়ে বড় অঙ্কের অর্থ দাবি করে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরিচিত মানুষের কণ্ঠস্বর ও চেহারা নকল করে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম উদ্বেগের কারণ।
সাইবার হামলার চার ধাপ
বিশেষজ্ঞদের মতে, একটি বড় ধরনের সাইবার হামলা সাধারণত চারটি নির্দিষ্ট ধাপে সম্পন্ন হয়। প্রথমে হ্যাকাররা কোনো নেটওয়ার্কে অনুপ্রবেশের রাস্তা খোঁজে। দ্বিতীয় ধাপে তারা দীর্ঘ সময় গোপনে সেই নেটওয়ার্কে অবস্থান করে তথ্য সংগ্রহ করে। তৃতীয় ধাপে তারা মূল আক্রমণ কার্যকর করে এবং চতুর্থ ধাপে আক্রান্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান সেই ক্ষতি সামাল দেওয়ার চেষ্টা করে।
নিরাপত্তাই এখন বড় চ্যালেঞ্জ
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধের ধরন প্রতিনিয়ত পরিবর্তিত ও জটিল হচ্ছে। এই ডিজিটাল যুগে টিকে থাকতে হলে সচেতনতার কোনো বিকল্প নেই। অচেনা কোনো লিঙ্কে ক্লিক না করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা এবং ব্যক্তিগত তথ্য সবসময় সুরক্ষিত রাখা এখন সময়ের দাবি। প্রায় ২০০ বছর আগে টেলিগ্রাফের হাত ধরে যে অপরাধের যাত্রা শুরু হয়েছিল, তা আজ এআই-চালিত ডিজিটাল যুদ্ধে পরিণত হয়েছে। তাই সতর্ক থাকাই এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায়।
র মতে, আধুনিক স্মার্টফোন ব্যবহারকারীর অবস্থান, চলাফেরা এবং বিভিন্ন ডিজিটাল কার্যক্রম সম্পর্কিত বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে সক্ষম। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীরা বুঝতেই পারেন না, তাদের অবস্থান ও আচরণ সংক্রান্ত তথ্য বিভিন্ন অ্যাপ ও সেবার মাধ্যমে সংরক্ষিত হচ্ছে।
কীভাবে ট্র্যাক করা হয়?
স্মার্টফোনে থাকা জিপিএস, মোবাইল নেটওয়ার্কের সেল টাওয়ার, ওয়াই-ফাই সংযোগ এবং ব্লুটুথ সিগন্যাল ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান নির্ণয় করা সম্ভব। এমনকি কোনো রাইড-শেয়ারিং সেবা ব্যবহার করা বা লোকেশন শেয়ার করলেও সেই তথ্য বিভিন্ন সিস্টেমে সংরক্ষিত হতে পারে।
শুধু তাই নয়, অনেক অ্যাপ প্রয়োজনের তুলনায় বেশি লোকেশন তথ্য সংগ্রহ করে। এসব তথ্য কখনও বিজ্ঞাপন প্রদর্শনের জন্য, কখনও ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হয়।
কেন উদ্বেগের কারণ?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তি কোথায় যান, কখন বাসা থেকে বের হন, কোথায় নিয়মিত সময় কাটান এসব তথ্য বিশ্লেষণ করে তার দৈনন্দিন রুটিন সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
ফিটনেস অ্যাপ, নেভিগেশন সেবা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা লোকেশন ডাটা একত্রিত করলে একজন ব্যবহারকারীর ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্তর তথ্য জানা সম্ভব। আর এসব তথ্য ভুল ব্যক্তির হাতে গেলে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
সবসময় লোকেশন চালু রাখা কি নিরাপদ?
বিশেষজ্ঞরা বলছেন, প্রয়োজন ছাড়া সারাক্ষণ লোকেশন সার্ভিস চালু রাখা উচিত নয়। নেভিগেশন, জরুরি পরিস্থিতি বা বিশ্বস্ত কারও সঙ্গে অবস্থান ভাগাভাগি করার প্রয়োজন হলে লোকেশন চালু রাখা যেতে পারে। কাজ শেষ হলে তা বন্ধ করে দেওয়াই ভালো।
কোন অ্যাপ আপনার অবস্থান জানছে, দেখবেন কীভাবে?
অ্যান্ড্রয়েড ও আইফোন দুই প্ল্যাটফর্মেই লোকেশন ব্যবহারের অনুমতি নিয়ন্ত্রণ করার সুবিধা রয়েছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সেটিংস থেকে লোকেশন অপশনে গিয়ে কোন অ্যাপ লোকেশন ব্যবহার করছে তা দেখতে পারবেন। অন্যদিকে আইফোন ব্যবহারকারীরা প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি মেনুর লোকেশন সার্ভিস অংশে গিয়ে প্রয়োজন অনুযায়ী অনুমতি পরিবর্তন করতে পারবেন। যেসব অ্যাপের লোকেশন প্রয়োজন নেই, সেগুলোর অনুমতি বাতিল করে দিলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা অনেকটাই বাড়ে।
পুরোনো লোকেশন হিস্টোরিও মুছে ফেলুন
অনেক ব্যবহারকারী জানেন না যে, তাদের ভ্রমণ ও অবস্থানের ইতিহাস বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে সংরক্ষিত থাকতে পারে। গুগল অ্যাকাউন্টের লোকেশন হিস্টোরি অপশন থেকে পুরোনো অবস্থান-সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে। এছাড়া গোপনীয়তা রক্ষায় এমন ব্রাউজার ব্যবহার করা যেতে পারে, যেগুলো ব্যবহারকারীর তথ্য সংগ্রহ কম করে বা ট্র্যাকিং সীমিত রাখে।
এয়ারপ্লেন মোড কি যথেষ্ট?
অনেকে মনে করেন এয়ারপ্লেন মোড চালু করলেই ফোন সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। বাস্তবে বিষয়টি এতটা সহজ নয়। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট সিগন্যাল বা তথ্য আদান-প্রদানের সুযোগ থেকে যেতে পারে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার সবচেয়ে কার্যকর উপায় হলো অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ রাখা, নিয়মিত প্রাইভেসি সেটিংস পর্যালোচনা করা এবং প্রয়োজন ছাড়া লোকেশন শেয়ার না করা।
প্রযুক্তি যত উন্নত হচ্ছে, স্মার্টফোন তত বেশি বুদ্ধিমান হয়ে উঠছে। তবে সেই সুবিধার সঙ্গে বাড়ছে ব্যক্তিগত তথ্য সুরক্ষার চ্যালেঞ্জও। তাই সচেতন ব্যবহারই হতে পারে ডিজিটাল গোপনীয়তা রক্ষার সবচেয়ে বড় অস্ত্র।