ইউনিয়ন বিএনপির আহবায়ক শাহ জালালের সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মানিক উদ্দিন,, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান সাবেক সভাপতি শামছুল হক,, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিন্টু ইউনিয়ন যুবদলের সভাপতি মাঈদুল ইসলাম লাভলু ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে মাদকের ছোবল থেকে এই চর ভূরুঙ্গামারী ইউনিয়নকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদক বিক্রেতা ও মাদক সেবীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এ বিষয়ে মাদক বিক্রেতাদের অবিলম্বে মাদক বিক্রি বন্ধ করতে বলেন।
, মানব বন্ধনে চর ভূরুঙ্গামারী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ইউপি সদস্যগণ ও চর ভূরুঙ্গামারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্হানীয় সচেতন জনসাধারণ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।