1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জেএফ শব্দতরঙ্গ সৃজনশীল সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

জেএফ শব্দতরঙ্গ সৃজনশীল সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

ঢাকা অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করার প্রত্যয়ে এবং সৃজনশীলতার আকাশে এক নতুন ভোরের সূচনা করে জেএফ শব্দতরঙ্গ সৃজনশীল সংগঠন’-এর দ্বিবার্ষিক নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায়সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম এবং মেঘলা জান্নাত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার ডেইজি, সহ-সাংগঠনিক সম্পাদক রলি আক্তার, প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী হাসান, সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক নিজাম উদ্দিন আহমেদ, সাহিত্য সম্পাদক মাহবুবা আখতার, সহ-সাহিত্য সম্পাদক মির্জা সারোয়ার এবং রেবা হাবিব, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার শাম্মী, সহ-সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডিপ সি এবং সুমী ইসলাম, শিশু-কিশোর বিষয়ক সম্পাদক শামীম পারভেজ, ধর্ম বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ, জনকল্যাণ বিষয়ক সম্পাদক শামীম আজাদ, আবৃত্তি বিষয়ক সম্পাদক তৃষ্ণা ভট্টাচার্য, সহ-আবৃত্তি বিষয়ক সম্পাদক স্বপন কুমার বৈদ্য, প্রধান সমন্বয়ক শিমলী দাশ, সহ-সমন্বয়ক আকরাম হোসেন মিলন, আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগ সম্পাদক নওশিন মঞ্জুর, আন্তর্জাতিক সমন্বয়ক জুবাইদা গুলশান আরা হেনা, আন্তর্জাতিক সহ-সমন্বয়ক সৈয়দ ফজলুল হক রাজু, সঙ্গীত বিষয়ক সম্পাদক সুমন বড়ুয়া, সহ-সঙ্গীত বিষয়ক সম্পাদক প্রিয়াঙ্কা নাগ, এবং নির্বাহী সদস্য জায়েদ হোসেন লাকী, সাহানুকা হাসান শিখা, মৌসুমী নাগ মৃত্তিকা নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, ঐতিহ্যের শেকড়কে আঁকড়ে ধরে, বিশুদ্ধতার আলো ছড়িয়ে অস্ট্রো মেতে উঠি সৃষ্টির জয়গানে। সাহিত্য চর্চা এবং তরুণ প্রজন্মের মেধা বিকাশে এই সংগঠন আগামীতে আরও জোরালো ভূমিকা পালন করবে। নতুন কমিটিকে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )