1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
খামেনির শেষ যাত্রায় যোগ দিতে পারেন দুই কোটির বেশি মানুষ | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

খামেনির শেষ যাত্রায় যোগ দিতে পারেন দুই কোটির বেশি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৬২ জন দেখেছেন

ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ যাত্রায় যোগ দিতে পারেন দুই কোটির বেশি মানুষ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের যৌথ হামলায় পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রাণ হারান তিনি।

আগামী ৪ জুলাই রাজধানী তেহরানে ও পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে তার শেষযাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আর ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে গতকাল রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ। পুরো পক্রিয়াটি যেন সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয় সেজন্য ইসলামিক বিপ্লবী গার্ড এবং পুলিশের সঙ্গে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইরাকের পবিত্র শহর কারাবালাতেও খামেনির শেষযাত্রার একটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। যদিও এটি এখনো চূড়ান্ত হয়নি।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন হামলা চালায় তখন তেহরানে সরকারি প্রাসাদে ছিলেন ৮৬ বছর বয়সী আলি খামেনি। মৃত্যুর পরপরই তার শেষযাত্রার একটি পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু নিরাপত্তার কারণে সেটি স্থগিত করা হয় বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল। ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রায় সব নেতা খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত হবেন। ফলে তাদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

সূত্র: মেহের নিউজ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )