1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১০ জন দেখেছেন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি থেকে ছুটি পাওয়ায় ঘোষিত দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফলে নতুন অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
দলে চমক হিসেবে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত। লম্বা সময় পর জাতীয় দলে ফিরলেন রাব্বি। সম্প্রতি ইমার্জিং দলে খেলেছেন তিনি। এছাড়া দীর্ঘ বিরতির পর বিশ ওভারের ক্রিকেটে ফিরলেন মোসাদ্দেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজে বাদ পড়েছিলেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ে সিরিজে তাকে দলে ফিরিয়েছে বিসিবি। বিপরীতে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। এছাড়া ব্যাট হাতে বাজে ফর্মে থাকলেও এই সিরিজে দলে আছেন সাইফ হাসান। টি-টোয়েন্টি সিরিজ চলাকালেই শুরু হবে লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলঙ্কার এই টুর্নামেন্ট খেলতে বিসিবি থেকে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন তাসকিন-লিটন। একই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ফলে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকছেন না তারা।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল
তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলাইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )