1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে এইচএসসি পরীক্ষায় প্রক্সি পরিক্ষার্থী আটক | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

পীরগঞ্জে এইচএসসি পরীক্ষায় প্রক্সি পরিক্ষার্থী আটক

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৩ জন দেখেছেন
রংপুরের পীরগঞ্জে চলতি এইচএসসি ও সমমান পরিক্ষায় প্রক্সি পরিক্ষা দিতে এসে এক ভূয়া পরিক্ষার্থীকে আটকের পর  ১ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত|
জানাগেছে, বৃহস্পতিবার চলতি ২০২৬ সালের কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে পীরগঞ্জ বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে এইচএসসি (বিএম) পরিক্ষায় আব্দুস সালাম আকন্দের ছেলে নাজমুল হাসানের পরিবর্তে পরীক্ষা দিতে আসেন শুভ ইসলাম রিয়ন (২৬) নামে এক যুবক|
পরীক্ষা চলাকালে দায়িত্বরত শিক্ষকদের সন্দেহ হলে ওই ছাত্রের পরিচয় যাচাই কালে তাকে ভূয়া পরিক্ষার্থী হিসেবে সনাক্ত করে| খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯৮০ সালের পাবলিক পরিক্ষা আইনের ৩ ধারায় ১ বছরের বিনাশ্রম সাজা প্রদান করে আদালত| সাজাপ্রাপ্ত ব্যাক্তির বাড়ি পৌরসভার প্রাজাপাড়া গ্রামে| তার বাবার নাম মোঃ শরিফুল ইসলাম| ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান|
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জনান, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতি বা প্রক্সি পরীক্ষার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )