1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘আর্জেন্টিনা অজেয় নয়’ হুঁশিয়ারি সুইজারল্যান্ড কোচের | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

‘আর্জেন্টিনা অজেয় নয়’ হুঁশিয়ারি সুইজারল্যান্ড কোচের

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪ জন দেখেছেন

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন সুইজারল্যান্ডের প্রধান কোচ মুরাত ইয়াকিন। তার মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও তারা ‘অজেয় নয়’। শেষ ষোলোতে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সুইজারল্যান্ড। আগামী শনিবার কানসাস সিটিতে সেমিফাইনালের টিকিটের লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ইয়াকিন বলেন, এখন আমাদের সামনে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এটি আমাদের জন্য একটি বিশেষ সুযোগ। তবে আমরা দেখেছি, আর্জেন্টিনা অজেয় নয়। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং এখন নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছি। তিনি আরও বলেন, এটি খুবই আকর্ষণীয় একটি ম্যাচ হবে। কৌশলগতভাবে আমরা বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে সমানতালে লড়াই করার চেষ্টা করব। ম্যাচটির জন্য আমরা মুখিয়ে আছি।

আর্জেন্টিনা এবারের নকআউট পর্বে দুটি ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। প্রথমে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে তারা। এরপর শেষ ষোলোতে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ক্রিস্তিয়ান রোমেরো, লিওনেল মেসি এবং এনজো ফার্নান্দেজের গোলে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে কোয়ার্টার ফাইনালে ওঠে। ইয়াকিন বলেন, এটি আমাদের জন্য স্বপ্নের মতো একটি মুহূর্ত। সামনে আর্জেন্টিনা। আমাদের দলে মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে, যা আজও প্রমাণ হয়েছে। খেলোয়াড়দের পরিপক্বতা ও সামর্থ্য আমাকে বিশ্বাস করায় যে এই দলকে নিয়ে আমরা বড় কিছু অর্জন করতে পারি।

সুইজারল্যান্ডের অভিজ্ঞ লেফট-ব্যাক রিকার্দো রদ্রিগেজও আর্জেন্টিনার শক্তির স্বীকৃতি দিয়েছেন। লিওনেল মেসির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আর্জেন্টিনা অসাধারণ একটি দল। তাদের দলে অনেক বিশ্বমানের খেলোয়াড় এবং একজন ভালো কোচ আছেন। আর তাদের দলে বিশ্বের সেরাও আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )