


রংপুরের পীরগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়ার খেলার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ| বৃহস্পতিবার সকালে পৌরসভার ওসমানপুর মৌজার বাসস্ট্যান্ড আন্ডারপাসের নিচে পাকা সড়ক থেকে আতিকুর রহমান (২৪) নামের যুবককে আটক করেন| সে উপজেলার একবারপুর পূর্বপাড়া গ্রামের আইয়ুব আলীর ছেলে|
পুলিশ জানান, এ ঘটনায় পীরগঞ্জ থানায় নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ২৪/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে| মামলায় আটক আতিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আরও চারজনকে পলাতক আসামি করা হয়েছে| পৌরসভার অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে ৪১টি ভুয়া (ঘোস্ট) মোবাইল সিম উদ্ধার করে জব্দ করে| এসব সিম অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল|
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এসব অভিযান চলমান থাকবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে|