1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলার দাবিতে মানববন্ধন | দৈনিক সকালের বাণী
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

ফুলছড়িতে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলার দাবিতে মানববন্ধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি শাখা স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন এবং প্রবাসীদের সহজে ব্যাংকিং সেবা নিশ্চিত করার দাবিতে শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজক ছিল ফুলছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ এবং এতে সহযোগিতা করে গাইবান্ধা নাগরিক সংসদ।

উদাখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব কাবিল উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক সংসদের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম (নান্টু), গণঅধিকার পরিষদ ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মো. মুরাদ হোসেন, যুব অধিকার পরিষদ ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি মো. আরিফ মিয়া এবং কালিরবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার মিয়াসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফুলছড়ি উপজেলার হাজারো প্রবাসী ও তাদের পরিবার দীর্ঘদিন ধরে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা না থাকায় নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন। ঋণ গ্রহণ, কিস্তি পরিশোধ, সঞ্চয় হিসাব পরিচালনা, রেমিট্যান্সসংক্রান্ত সেবাসহ বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে তাদের জেলা শহর বা দূরের উপজেলায় যেতে হয়। এতে একদিকে যেমন সময় ও অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে চরাঞ্চলের সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অথচ ফুলছড়ির মতো প্রবাসী অধ্যুষিত উপজেলায় এখনো প্রবাসী কল্যাণ ব্যাংকের কোনো শাখা না থাকায় তারা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত ফুলছড়ি উপজেলায় একটি শাখা স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে ফুলছড়ি উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি শাখা চালুর উদ্যোগ নিতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার প্রবাসী ও তাদের পরিবার সহজেই প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন এবং চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )