1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সম্পর্কের ইঙ্গিত দিলেন কেয়া পায়েল? | দৈনিক সকালের বাণী
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সম্পর্কের ইঙ্গিত দিলেন কেয়া পায়েল?

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৫ জন দেখেছেন

সম্প্রতি প্রেমঘটিত গুঞ্জনে আলোচনায় আসেন কেয়া পায়েল। সেসময় বিষয়টি নিয়ে নীরবতা পালন করেছিলেন। এবার জানালেন নিজের জন্য ভালোবাসা খুঁজে পেয়েছেন তিনি। তাই দেখে অনেকের কৌতূহল, তবে কি সম্পর্কের ইঙ্গিত অভিনেত্রীর? গতকাল শনিবার নিজের ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করেছেন কেয়া পায়েল। সেখানে দেখা গেছে, একলা কেয়া আলো আধারের আবহে রোমান্টিক মুডে ধরা দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি আমার জন্য ভালোবাসা খুঁজে পেয়েছি।’

অভিনেত্রীর এরকম ক্যাপশনে মিশ্র প্রতিক্রিয়া পোষণ করছেন নেটিজেনরা। তাদের ধারণা সম্পর্কে মজেছেন পর্দার মেহেরিন। কেউ জানাচ্ছেন শুভকামনা। কেউ কেউ বিস্তারিত জানতে চাইছেন। তবে সেসবের কোনো জবাব দেননি কেয়া। দিন কয়েক আগে টিকটকে একটি ভিডিও ভাইরাল হয় কেয়ার। সেখানে তাকে দেখা যায় রেস্টুরেন্টে বসে মুখে তুলে এক তরুণকে খাইয়ে দিতে। ওই সময় মালদ্বীপ ছিলেন তিনি। কেয়ার একাধিক ঘনিষ্ঠ তখন সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছিল তরুণটির নাম প্রাচুর্য।

তার সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে অভিনেত্রীর। মালদ্বীপ ছাড়াও যুক্তরাজ্যে একসঙ্গে ঘুরতে দেখা গেছে তাদের। ঘনিষ্ঠজনদের দাবি, প্রেমের সম্পর্কে আছেন কেয়া-প্রাচুর্য। রয়েছে বিয়ের পরিকল্পনা। দুই পরিবারের সম্মতি রয়েছে এতে। উভয় পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলে দাবি ঘনিষ্ঠজনদের। ভিডিওটি ছড়িয়ে পড়লে সংবাদমাধ্যমকে কেয়া পায়েল জানিয়েছিলেন বন্ধুদের দিয়ে অবকাশ যাপন করছেন। তবে তরুণকে নিয়ে আলাদা কোনো বার্তা দেওয়া থেকে বিরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )