সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, সুপার টাইফুনট আছড়ে পড়বে অত্যন্ত জনবহুল ওয়েনঝো শহরে। বাভি চীনের দিকে আসতে আসতে অনেকটা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু তা সত্ত্বেও এটির মেঘমালায় যে জলীয়াবাষ্প রয়েছে সেটির প্রভাবে এখনো উচ্চ ঝুঁকি রয়েছে। এই ঝড়ের মেঘমালার আকার ফ্রান্সের সমান।
চীনের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ শনিবার গ্রিনিচ মান সময় অনুযায়ী ঝেঝাং প্রদেশ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল ঝড়টি। এটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা একটি ক্যাটাগরি-১ এর হারিকেন।
এদিকে এই টাইফুনের আঘাতে জাপান ও তাইওয়ানে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে বাভির প্রভাবে বৃষ্টিপাত বাড়ায় সেই বৃষ্টিতে ফিলিপাইনে ১৭ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে তাইওয়ানে ৮৭ জন আহত হয়েছেন। যাদের বেশিরভাগ তীব্র বাতাসে মোটরসাইকেল বা সাইকেল থেকে পড়ে অথবা ধসে পড়া জিনিসে আটকে পড়ে আহত হয়েছেন।





















