1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

পোশাক রপ্তানিতে মিলবে তিনগুণের বেশি নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ২ জন দেখেছেন
দেশীয় বস্ত্র ও তৈরি পোশাক খাতের রপ্তানি বাড়াতে এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বড় ধরনের সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে দেওয়া নগদ সহায়তার হার এক ধাক্কায় তিনগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে।

রোববার (১২ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে জারি করা এক সার্কুলারের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সহায়তা তৈরি পোশাক (আরএমজি) খাতের জন্য বড় ইতিবাচক প্রভাব ফেলবে। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য রপ্তানির বিপরীতে নগদ সহায়তার ঘোষিত হার ১.৫০ শতাংশ থেকে বাড়িয়ে সরাসরি ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের এই ঘোষণা অনুযায়ী, বর্ধিত এই নগদ সহায়তা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের মধ্যে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য হবে।

এ ক্ষেত্রে পূর্বের প্রযোজ্য অন্যান্য সব নির্দেশনা, বিশেষ করে ২০০১ এবং ২০০৩ সালের সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা সার্কুলারের মূল বিধানসমূহ যথারীতি বহাল থাকবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই সময়োপযোগী সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্রখাতে বহুমুখী ইতিবাচক প্রভাব ফেলবে।

পোশাক খাতের উদ্যোক্তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে রপ্তানি সচল রাখতে এবং প্রবৃদ্ধি ধরে রাখতে এই বর্ধিত নগদ সহায়তা দেশের অর্থনীতিতে বড় ধরনের বুস্টার ডোজ হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )