1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজশাহী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

রাজশাহীতে জুলাই মাসের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নির্ধারিত ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার সকালে নগরের চণ্ডীপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, চলতি জুলাই মাসে রাজশাহী মহানগরসহ জেলার নয়টি উপজেলায় মোট ১ লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার টিসিবির এ সুবিধা পাচ্ছেন।

শহরের ৩৬টি এবং উপজেলা পর্যায়ে ৮৩টি ডিলার পয়েন্টের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। তিনি জানান, এবার ৪৫৮ টাকার প্যাকেজে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি দেওয়া হচ্ছে। পাশাপাশি দু’টি সাবান রাখা হয়েছে। দুই লিটার সয়াবিন তেলের মূল্য ২০০ টাকা, দুই কেজি মসুর ডালের মূল্য ১২০ টাকা এবং এক কেজি চিনির মূল্য ৭০ টাকা। এছাড়া ৪৫ টাকা মূল্যের গায়ে মাখা সাবান ও ২৩ টাকা মূল্যের কাপড় কাচা সাবান ক্রেতার ইচ্ছানুযায়ী নেওয়া যাবে। অর্থাৎ, কেউ চাইলে সাবান কিনতে পারবেন, আবার না চাইলেও বাধ্যতামূলক নয়।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারের এ সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে যায়, সে জন্য মাঠ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান জানান, টিসিবির প্যাকেজে ৩০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল বরাদ্দ থাকলেও জুলাই মাসে চালের বরাদ্দ পাওয়া যায়নি। তবে আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )