1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘ক্রপ’ করে ট্রাম্পকে ছবি থেকে মুছে দিল ফিফা | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

‘জোর করে’ উপস্থিতি,: ‘ক্রপ’ করে ট্রাম্পকে ছবি থেকে মুছে দিল ফিফা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৩ জন দেখেছেন

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের শিরোপা উদযাপনের মঞ্চে অনাহুতভাবে উপস্থিত হয়ে বিড়ম্বনার শিকার হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পেনের বিশ্বজয় উদযাপনের আনুষ্ঠানিক ছবিতে ট্রাম্প থাকলেও, পরবর্তীতে ফিফার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে প্রকাশিত ছবিতে তাকে সুকৌশলে ‘ক্রপ’ করে বাদ দেওয়া হয়েছে।

রোববার রাতে আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে স্পেনের নাটকীয় জয়ের পর ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর পাশে মঞ্চের ঠিক মাঝখানে অবস্থান নেন ট্রাম্প। স্প্যানিশ অধিনায়ক রদ্রির হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ও তাকে বেশ তৎপর দেখা যায়। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি ট্রফিটি উঁচিয়ে ধরার আগে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন এবং আড়চোখে ট্রাম্পকে ফ্রেম থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেন। কিন্তু প্রেসিডেন্ট মঞ্চের সামনেই দাঁড়িয়ে থাকায় শেষ পর্যন্ত তাকে ফ্রেমের একপাশে রেখেই সতীর্থদের নিয়ে উল্লাসে মাতেন রদ্রি।

তবে ফিফার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে প্রকাশিত বিজয়োল্লাসের ছবিতে দেখা যায়, ট্রাম্পকে পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে। মজার ব্যাপার হলো, ফিফা বিশ্বকাপের একাউন্ট থেকে দেওয়া ছবিতে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তেকেও বাদ পড়তে দেখা গেছে, যদিও স্পেনের জাতীয় দলের একাউন্ট থেকে দেওয়া ছবিতে কোচের উপস্থিতি ছিল।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনও তাদের অফিসিয়াল পেজে এমন একটি ছবি ব্যবহার করেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প নেই। মূলত ট্রাম্প এবং ইনফান্তিনো মঞ্চ থেকে নেমে যাওয়ার কয়েক সেকেন্ড পর সেই ছবিটি তোলা হয়েছিল।

পুরো অনুষ্ঠানজুড়ে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি নিয়ে মাঠের ভেতরে ও বাইরে এক ধরণের কূটনৈতিক অস্বস্তি লক্ষ্য করা গেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের গোলরক্ষক উনাই সিমনসহ বেশ কয়েকজন খেলোয়াড় ট্রাম্পের সাথে হাত মেলাতে অনীহা প্রকাশ করেন। কিন্তু ট্রাম্প নাছোড়বান্দার মতো শিরোপা উঁচিয়ে ধরার সময় ফ্রেমের একদম মাঝখানে থাকার চেষ্টা করেন। শেষ পর্যন্ত রদ্রির কৌশলী অবস্থানের কারণে ট্রাম্প কিছুটা একপাশে সরে যেতে বাধ্য হন।

উল্লেখ্য, গত বছর ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতার সময়ও চেলসি অধিনায়ক রিস জেমসের পাশে ছবির একদম মাঝখানে দাঁড়িয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ট্রাম্প। এবার অবশ্য স্প্যানিশ ফুটবলাররা স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপের সাথে উদযাপন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আজ বিকেলে মাদ্রিদে রাজা নিজে বিশ্বজয়ী বীরদের অভ্যর্থনা জানাবেন। এদিকে, স্পেনের জয়ের উল্লাসের বিপরীতে আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে স্প্যানিশ মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে। ফুটেজে দেখা গেছে, স্পেন যখন ট্রফি নিয়ে নাচছিল, তখন আর্জেন্টিনার খেলোয়াড়রা চ্যাম্পিয়নদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে ছিলেন। এমনকি স্প্যানিশ খেলোয়াড়রা রানার্স-আপ আর্জেন্টিনার জন্য ‘গার্ড অফ অনার’ দিলেও মেসিরা তার কোনো সৌজন্য প্রদর্শন করেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )