1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২১ জন দেখেছেন
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২০ জুলাই) দলটির প্রধান মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘আমি দুপুর ১২টা থেকে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আছি। ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ বা বরখাস্তসহ আমাদের দাবিগুলো জানানো হয়েছে। মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন যে, তিনি যথাযথ পর্যায়ে এ বিষয়ে আলোচনা করবেন। তবে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।’

এর আগে সিজেপির পূর্বঘোষিত পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ভারতের প্রধান তথ্যপ্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (এনআইআইটি/নিট)-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনার তদন্ত এবং কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ৬ জুন থেকে রাজপথে আন্দোলন করছে ফেসবুকভিত্তিক গ্রুপ ককরোচ জনতা পার্টি। সিজেপির এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন ভারতের জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনাম ওয়াংচুক।

সোমবার দাবির সমর্থনে নয়াদিল্লির জন্তর মন্তর এলাকা থেকে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল সিজেপির। তবে সকালে পদযাত্রা শুরুর কিছুক্ষণ পরই সেখানে পুলিশ অভিযান চালিয়ে ককরোচ জনতা পার্টির কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করেছে বলেও জানিয়েছে ভারতভিত্তিক সংবাদমাধ্যম এএনআই।

এর আগে সিজেপি এ কর্মসূচি পালনের জন্য দিল্লি পুলিশের কাছে অনুমতি চেয়েছিল। তবে পুলিশ অনুমতি দেয়নি। পরে অনুমতি ছাড়াই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় ককরোচ জনতা পার্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )