1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০ জন দেখেছেন

রেকর্ডভাঙা তাপপ্রবাহের কারণে গত জুনে ফ্রান্সে স্বাভাবিকের তুলনায় ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির জনস্বাস্থ্য সংস্থা সান্তে পাবলিক ফ্রান্স গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ১৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত সময়ে ১৫ বছর বা তার বেশি বয়সীদের মধ্যে এই অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাস্থ্য কর্মকর্তাদের ভাষায়, এ সময়ের অতিরিক্ত মৃত্যুহার ছিল অভূতপূর্ব। এটি ২০০৩ সালের ভয়াবহ তাপপ্রবাহের পর ফ্রান্সে সর্বোচ্চ অতিরিক্ত মৃত্যুর ঘটনা। ওই বছর তীব্র গরমে প্রায় ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের অতিরিক্ত মৃত্যুগুলো সব ধরনের কারণেই ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুকে সরাসরি তাপপ্রবাহের সঙ্গে সম্পৃক্ত বলে নিশ্চিত করা হয়নি। পরিসংখ্যান অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর প্রায় দুই-তৃতীয়াংশই ৭৫ বছর বা তার বেশি বয়সী মানুষের। আর ৪৫ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে এই হার ছিল এক-পঞ্চমাংশেরও কম।

এছাড়া মাত্র ২৫ থেকে ২৭ জুন—এই তিন দিনেই মোট অতিরিক্ত মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৪৭ সালে রেকর্ড সংরক্ষণ শুরু হওয়ার পর ২০২৬ সালের জুন ছিল ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে উষ্ণ জুন মাস। দেশের অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি পৌঁছায়। পাশাপাশি ২৪ ও ২৫ জুন-এর গড় তাপমাত্রা ছিল বছরের সব মাসের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।

সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )