1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এবার দিনের আলোতেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

এবার দিনের আলোতেই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০ জন দেখেছেন

ইরানে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে ওই হামলায় কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরু করার পর এতদিন কেবল রাতেই হামলা চালাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এখন দিনের বেলাতেও হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় মার্কিন বাহিনী।

বুশেহরের উপ-গভর্নর ফার্স নিউজকে জানান, এদিন সেখানে দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম হামলা হয়। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তানের উপ-গভর্নরের বরাতে জানিয়েছে, বুশেহরের পর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে, এরও আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়ে মার্কিন হামলায় দুজন নিহত হন। এছাড়াও হামলায় আরও ১১ জন আহত হয়েছেন।

সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পরও ত্রাণ কার্যক্রম চলমান থাকায় ক্রসিংটি খোলা রাখা হয়েছে। চলতি মাসের শুরুতে যুদ্ধবিরতির লক্ষ্যে ইসলামাবাদে একটি সমঝোতা স্মারকে সই করেছিল ইরান ও যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে সেই সমঝোতা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। অন্যদিকে, পাল্টা জবাবে কাতার, জর্ডান ও বাহারাইনসহ উপসাগরীয় আরব দেশগুলোতে মার্কিন অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেহরান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )