1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মেহজাবীন যেন নীল পরী! | দৈনিক সকালের বাণী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

মেহজাবীন যেন নীল পরী!

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১১১ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে রয়্যাল ব্লু গাউনে এক মায়াবী লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করলেন; আর তা নজর কাড়ল ভক্তদের মাঝে। ছবিতে দেখা যায়, নিউ ইয়র্কের সুউচ্চু স্থাপনাগুলোকে তুলে ধরে বেশ কয়েকটি পোজে ছবি তুলেছেন মেহজাবীন। কখনো মুখ ঢেকে হাসছেন, আবার কখনো শুয়েও পোজ দিয়েছেন। নন্দিত এই অভিনেত্রীর ছবি ভক্তদের মাঝে আলাদা করে নজর কেড়েছে।

অভিনেত্রীর পরনে একটি স্লিভলেস রয়্যাল ব্লু টায়ার্ড টিউল গাউন; যেখানে চোখ আটকেছে ভক্তদের। পোশাকের সঙ্গে মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত সাজ ও আত্মবিশ্বাসী চাহনি ছবিগুলোতে এক রাজকীয় আবহ ফুটিয়ে তুলেছে। বলা যায়, কলিন ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও সুউচ্চ কাঠামোর মাঝে নেওয়া মেহজাবীনের প্রতিটি ভঙ্গিই যেন ছিল কোনো রাজকীয় দৃশ্যপট।

ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘বিকজ কাল হো না হো’। কালজয়ী হিন্দি ছবি ‘কাল হো না হো’-এর সেই নিউ ইয়র্ক শহরের আমেজ থেকেই যে এই স্নিগ্ধ ফটোশুটের অনুপ্রেরণা, তা ক্যাপশনেই স্পষ্ট করে দিয়েছেন এই অভিনেত্রী। প্রিয় তারকাকে এমন গ্ল্যামারাস লুকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। প্রকাশের পর থেকেই ছবিগুলোর কমেন্ট বক্সে ভালোবাসা প্রকাশ করেন অনুরাগীরা। কেউ তাকে ‘নীল পরী’ বলেও আখ্যা দিচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্য সবসময়ই দর্শকদের নজর কাড়েন মেহজাবীন চৌধুরী। নাটক পেরিয়ে ওটিটি ও চলচ্চিত্রেও নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করা এই তারকার নতুন এই লুক ভক্তদের মাঝে সাড়া ফেলেছে; তা বলাই বাহুল্য।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )