1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

মদ্যপান ও নেশাদ্রব্য সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯ জন দেখেছেন
সৌদি আরবের রাজ পরিবারের সদস্য ও যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুলআজিজ বিন জালাই আল সৌদকে গত বছর লন্ডনের একটি বিলাশবহুল ফ্লাট থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

মাত্র ২৯ বছর বয়সী এ যুবরাজের মৃত্যু ওই সময় অনেক প্রশ্নের জন্ম দেয়। অবশেষে দীর্ঘ তদন্তের পর জানা গেছে মদ্যপান ও নেশাদ্রব্য সেবনের কারণে হার্ট অ্যাটাকে এই যুবরাজের মৃত্যু হয়েছে।

তাকে ফ্লাটের বাথরুম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, করনার অফিস যুবরাজের মৃত্যুর কারণটি নিশ্চিত করেছে।

করনার অফিস যুবরাজের মৃত্যুকে একটি দুর্ঘটনাজনক মৃত্যু হিসেবে অভিহিত করেছে।

পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে এ যুবরাজ মদপান করেছিলেন। এরপর তার হার্টঅ্যাটাক হয়। এরসঙ্গে তিনি অন্য আরও নেশাদ্রব্য সেবন করেন। এতে তার শরীরে প্রতি ১০০ মিলিলিটারে ২২২ মিলিগ্রাম টক্সিকোলজি পাওয়া যায়।

পরীক্ষায় আরও দেখা গেছে তার শরীরে কোনো রোগ ছিল না। কিন্তু অতিরিক্ত মাদক সেবনের কারণে তার হার্ট বন্ধ হয়ে যায় এবং এতে তার মৃত্যু হয়।

সূত্র: স্কাই নিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )