1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইন প্রতিহত করলো বিজিবি | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইন প্রতিহত করলো বিজিবি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১০ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্ত দিয়ে বিএসএফ ৮ নারী ও ১ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ভাইগড় ক্যাম্পের বিজিবি, গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী তা প্রতিহত করে দিয়েছে। জানা গেছে, বিরামপুর উপজেলার খিয়ারমামুদপুর সীমান্তের ২৯১/২০ পিলারের প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে ভারতের ভীমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ৯ জনকে জড়ো করে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ভাইগড় ক্যাম্পের টহল বিজিবি ঘটনা টের পেয়ে পুশইন প্রতিহতের চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার ভিডিপি ও এলাকাবাসী সমবেত হয়ে সম্মিলিতভাবে প্রতিবাদ জানালে বিএসএফ তাদেরকে নিয়ে সীমান্ত থেকে সরে গেছে।

ভাইগড় বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার টি আলম বলেন, ভারতীয় বিএসএফ ৮ নারী ও এক পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। কিন্তু আমরা তা প্রতিহত করে দিয়েছি। আমরা সীমান্তে প্রহরা জোরদার করে অবস্থান নিয়ে রয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )