1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অস্ত্রভাণ্ডারে ‘টান পড়ায়’ ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

অস্ত্রভাণ্ডারে ‘টান পড়ায়’ ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩৩ জন দেখেছেন

টানা ১৩ রাত ইরানে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অস্ত্রভাণ্ডারে ‘টান পড়ায়’ ট্রাম্প প্রশাসন হামলা সাময়িক স্থগিত করেছে বলে উঠে এসেছে গণমাধ্যমের প্রতিবেদনে। ওয়াশিংটন প্রায় দুই সপ্তাহ ধরে প্রতি রাতে ইরানে বোমাবর্ষণ চালিয়ে আসছিল। মার্কিন গণমাধ্যমগুলোর দাবি, প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থাসহ অন্যান্য অস্ত্রের মজুদ কমে যাওয়ায় বন্ধ রয়েছে মার্কিন হামলা।

পেন্টাগনের বরাতে শুক্রবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান সাময়িকভাবে ‘স্থগিত’। আক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগন ট্রাম্পকে ১৪ তম রাতের হামলার পরিকল্পনা দিলেও তিনি তা অনুমোদন না করে আলোচনার পথকেই বেছে নিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিতে অস্থিরতা নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছে। চুক্তিতে না আসলে ‘অনেক উঁচু পর্যায়ে’ হামলা চালানো হবে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে সরবরাহ কমে যাওয়ার কারণে আরও বড় ধরনের অভিযানের পরিকল্পনা স্থগিত রাখা হয়েছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি, উপসাগরীয় মিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং বিশ্ব অর্থনীতিতে ধাক্কার আশঙ্কাও এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। যুদ্ধ শুরুর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুদ্ধ মাত্র চার-পাঁচ সপ্তাহ স্থায়ী হবে। কিন্তু এখন তা পাঁচ মাসে পৌঁছেছে। যা মার্কিন প্রশাসনের কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )