1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রস্তুতি ঘাটতি নিয়েই অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

প্রস্তুতি ঘাটতি নিয়েই অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৬ জন দেখেছেন

প্রস্তুতির ঘাটতি নিয়েই অস্ট্রেলিয়া সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। টানা বৃষ্টিতে পরিকল্পনা অনুযায়ী অনুশীলন করতে না পারায় সফরের আগে পূর্ণ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে প্রতিকূলতা সত্ত্বেও দলের লক্ষ্য যে বদলায়নি, সেটিও স্পষ্ট করেছেন তিনি। শান্ত জানান, বৃষ্টির কারণে দেশে অনুশীলন পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। তিনি বলেন, বৃষ্টির কারণে বাংলাদেশে প্রস্তুতিটা ঠিকমতো হয়নি। যতটুকু সম্ভব হয়েছে নেওয়ার চেষ্টা করেছি। গ্রানাইটের ওপর বোলিং মেশিনের সাহায্যে প্র্যাকটিস হয়েছে।

প্রস্তুতির জায়গায় কিছুটা ঘাটতি ছিল এবার। বাংলাদেশের অনুশীলন ব্যাহত হওয়ায় ক্রিকেটারদের বিকল্প ব্যবস্থায় প্রস্তুতি নিতে হয়েছে। মাঠে পুরোপুরি অনুশীলনের সুযোগ না থাকায় গ্রানাইটের ওপর বোলিং মেশিন ব্যবহার করে সীমিত পরিসরে প্রস্তুতি সারতে হয়েছে দলকে। তবে প্রস্তুতির এই সীমাবদ্ধতাকে অজুহাত হিসেবে দেখতে রাজি নন শান্ত। তার মতে, ফলাফল নিয়ে আগে থেকেই চিন্তা না করে নিজেদের প্রক্রিয়া ঠিক রাখা এবং ভালো ক্রিকেট খেলাই দলের মূল লক্ষ্য।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা গত কয়েক বছর ধরে প্রতিটি ম্যাচ খেলি এটা ভেবে যে কত ভালো ক্রিকেট খেলতে পারি। ফলাফল বা আউটকাম নিয়ে চিন্তা না করে আমাদের প্রসেসটা কী এবং কোথায় ল্যাকিংস আছে তা নিয়ে কাজ করি। এই সিরিজেও নতুন কিছু থাকবে না, লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা এবং প্রসেস ঠিক রাখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )