1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

ভারতে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫ জন দেখেছেন

বিসিবি সভাপতি তামিম ইকবালের নেতৃত্বে গতকালই বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। যেখানে অন্যতম এজেন্ডা ছিল পূর্বাচল স্টেডিয়ামের অগ্রগতি নিয়ে আলোচনা। গতকালকের সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে দ্রুত কাজ শুরুর কথাও জানিয়েছেন বোর্ড সভাপতি।

বিসিবির বোর্ড সভার পরদিনই আজ বিকেল নাগাদ ভারত সফরে যাওয়ার কথা রয়েছে তামিম ইকবালের। এই সফরের মূল উদ্দেশ্য বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের আধুনিক সেন্টার অব এক্সিলেন্স পরিদর্শন করা।
তামিমের সঙ্গী হিসেবে যাচ্ছেন বিসিবির গ্রাউন্ডস এবং এইচপি চেয়ারম্যান শাহনিয়ান তানিম। ঢাকা পোস্টকে বিসিবির একটি সূত্র এমনটিই নিশ্চিত করেছে।

পূর্বাচলে বিশ্বমানের ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিসিবির। সেই প্রকল্পের জন্য ভারতের আধুনিক অবকাঠামো, প্রশিক্ষণ ব্যবস্থা, জিম, স্পোর্টস সায়েন্স ও বায়োমেকানিক্স সুবিধা কাছ থেকে দেখবেন তামিম।

এ ছাড়া এই সফরে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আলোচনা হবে কি না সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )