বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এসব তথ্য জানানো হয়। আগামী ১ আগস্ট থেকে নতুন মূল্য কার্যকর হবে।
মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও বিদ্যমান মূল্য কাঠামো বিবেচনায় আগস্ট মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জুলাই মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। আগস্ট মাসেও একই মূল্য বহাল থাকছে।
























