1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ঘনিষ্ঠ দৃশ্যের কথা বলে হেনস্থা করা হয় অভিনেত্রীকে

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫ জন দেখেছেন

শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়ার অভিজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শিবাঙ্গী জোশী। সম্প্রতি রিয়ালিটি শো লক আপ ২-এর ‘সিক্রেট টাস্ক’-এ অংশ নিয়ে ঘটনাটি বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শিবাঙ্গী জানান, ছোটবেলায় পরিবারের পরিচিত এক ব্যক্তি, যাকে ‘মামাজি’ বলে ডাকতেন তিনি, তার সঙ্গে অশালীন আচরণ করেছিলেন। দীর্ঘদিন বিষয়টি প্রকাশ্যে বলতে পারেননি। পরে অভিনেতা রাম কাপুর ও হর্ষদ চোপড়ার উৎসাহে নিজের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরার সাহস পান।

তার ভাষ্য, সে সময় তাদের পরিবার ভয়াবহ আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। বাবার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হওয়ায় অল্প বয়স থেকেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। একই সময়ে অভিনয়ে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে মুম্বাই যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। এ সময় পরিবারের ওই পরিচিত ব্যক্তি গাড়ি চালানো শেখানোর কথা বলে তাকে নিজের কোলে বসতে বলেন। বয়স কম থাকায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে ওই ব্যক্তির আচরণে অস্বস্তি বোধ করতে শুরু করেন।

আরও একটি ঘটনার কথা উল্লেখ করে শিবাঙ্গী জানান, এক রাতে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে ওই ব্যক্তি অভিনয়জীবনে ঘনিষ্ঠ দৃশ্যের প্রসঙ্গ তুলে তাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করেন। পরে তাকে জড়িয়ে ধরারও চেষ্টা করেন। পরিস্থিতি বুঝতে পেরে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তিনি। তখন ওই ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন।

অভিনেত্রী জানান, পরে পুরো ঘটনাটি বাবা-মাকে খুলে বলেন। বিষয়টি জানার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তার পরিবার। শিবাঙ্গীর ভাষ্য, শৈশবের ওই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছিল। দীর্ঘ সময় স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )