1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৩ জন দেখেছেন
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে সরকার স্পষ্ট করেছে, এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।

শনিবার (১ আগস্ট) রাতে পেট্রোবাংলা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্যবৃদ্ধি সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তবে বর্তমান সময়ে সরকারের গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

এ পরিস্থিতিতে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে বা এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে, এমন গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )