1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারীতে ০৬ ফিট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ভূরুঙ্গামারীতে ০৬ ফিট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮২ জন দেখেছেন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বিল থেকে  ০৬ ফিট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০২ আগষ্ট) বিকেলে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের ছিট পাইকের ছড়া বিলে মাছ ধরার সময় জেলেদের জালে ধরা পড়ে অজগরটি।

পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানায়। খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ঘটনা স্থলে উপস্থিত হয়ে জালে অবরুদ্ধ সাপটিকে উদ্ধার করে ভূরুংগামারী থানায় নিয়ে আসেন। পরবর্তীতে ভূরুঙ্গামারী উপজেলা বন কর্মকর্তা জনাব সেকেন্দার আলীর সহায়তায় সাপটিকে প্রথমে কুড়িগ্রাম বনবিভাগের অফিসে পাঠানো হয়। এরপর রংপুর বিভাগীয় বন অফিসে পাঠানো হবে এবং সেখানে সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে। এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামের সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে জেলেদের জালে আটকা পড়ে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী মানুষের শত্রু নয়; প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এ ধরনের প্রাণী কোথাও দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে দ্রুত বন বিভাগ বা পুলিশকে জানানো উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )