1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ | দৈনিক সকালের বাণী
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

পীরগঞ্জে শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ জন দেখেছেন
রংপুরের পীরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষককে ব্যাংক থেকে তুলে এনে মধ্যযুগীয় কায়দায় মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে|
রোববার দুপুরে চতরা বাজারে এই ঘটনা ঘটে| এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষককে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে অবস্থা গুরতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তব্যরত চিকিৎসক| স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সরলিয়া টিএম ফাজিল মাদ্রাসার প্রভাষক গোলাম রব্বানীর সাথে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসার টাকা নিয়ে আ’লীগ নেতার বিরোধ চলে আসছে|
এরই জের ধরে রোববার দুপুরে অভিযুক্ত আ’লীগের সম্পাদক ও তার ক্যাডার বাহিনী ওই শিক্ষককে চতরাহাট সোনালী ব্যাংক থেকে জোরপূর্বক তুলে নিয়ে অভিযুক্ত আ’লীগ নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠান সুমাইয়া বস্ত্র বিতানে নিয়ে তাকে বেধড়ক মারধর ও ভয়ভীতি দেখালে তিনি অসুস্থ হয়ে পড়েন| জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিএনজি যোগে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে| তার অবস্থা গুরতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক|
আহত শিক্ষকের স্ত্রী জানান, “সম্পূর্ণ অন্যায়ভাবে আমার স্মামীকে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে| আমরা বর্তমানে মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি| আমরা এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার চাই|
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়ার একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি|
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, “শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় ৯৯৯ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে| লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|
এদিকে একজন শিক্ষকের ওপর এমন হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষক সমাজ ও সাধারণ জনগণ| তারা অবিলম্বে মাধরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )