1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
জাতীয় দলের পথে নতুন সিঁড়ি চালু করলো বিসিবি | দৈনিক সকালের বাণী
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জাতীয় দলের পথে নতুন সিঁড়ি চালু করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৬ জন দেখেছেন
বাংলাদেশ ক্রিকেটে বয়সভিত্তিক কাঠামো আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনূর্ধ্ব-১৯ ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের মাঝখানে এবার যুক্ত হয়েছে নতুন অনূর্ধ্ব-২৩ বিভাগ। ইতোমধ্যে এই বিভাগের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এবং ১ আগস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প।

নতুন এই বিভাগের লক্ষ্য ১৯ থেকে ২৩ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের আরও সুসংগঠিতভাবে গড়ে তোলা, যাতে বয়সভিত্তিক ক্রিকেট থেকে জাতীয় দলের পথে তাদের উত্তরণ আরও সহজ হয়। আগে অনূর্ধ্ব-১৯ দল থেকে অনেক ক্রিকেটার সরাসরি এইচপি দলে সুযোগ পেতেন। এখন সেই দুই ধাপের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে অনূর্ধ্ব-২৩ ইউনিট।

গেম ডেভেলপমেন্ট কমিটির অধীনে পরিচালিত এই বিভাগের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও কোচ নাভিদ নেওয়াজ। তার সঙ্গে কোচিং স্টাফে রয়েছেন আলমগীর কবির, সাইমন হোসেন, জেমস, বাপ্পী এবং জয় সাহা।

 

এরপর অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটাররা মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবেন। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বসুন্ধরা ক্রিকেট কমপ্লেক্সে। বর্তমানে মিরপুরে চলমান ক্যাম্পে ২০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এই প্রস্তুতি ক্যাম্প থেকেই সিরিজের জন্য দল গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )