1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শেখ হাসিনার অনুষ্ঠান নিয়ে মুখ খুলল ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১৭ জন দেখেছেন

নয়াদিল্লিতে বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিতব্য সাংবাদিকদের অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে অবশেষে মুখ খুলেছে ভারত সরকার। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, সেখানকার কোনো বক্তব্যও তারা সমর্থন করে না।

মঙ্গলবার (৪ আগস্ট) দিল্লিতে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জানতে চান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে দেশটির প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (সোমবার) আনুষ্ঠানিকভাবে বলেছেন, শেখ হাসিনাকে যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেওয়া বা কর্মকাণ্ড চালাতে দেওয়া না হয়। এটি বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে ভারতের অবস্থান কী?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘যে অনুষ্ঠানের কথা বলা হচ্ছে, সেটি একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এর সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। সেখানে প্রকাশ করা কোনো মতামত বা বক্তব্য ভারত সরকার সমর্থনও করে না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )