সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে বুধবার বিকেলে ধামেরহাট বাজারে মাদক (ইয়াবা) সেবনের সময় স্থানীয় জনতা আইয়ুব আলীকে আটক করে তিলাই ইউনিয়ন পরিষদে নিয়ে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্টেট আমিনুল হক তারেক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে নিজেদের জিম্মায় নেন।
জিজ্ঞাসাবাদে আইয়ুব আলী মাদক সেবন ও বিক্রির কথা স্বীকার করেন। এসময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে পুলিশ। মাদক সেবনের দায় স্বীকার করায় উপস্থিত জনতার সামনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
এবিষয়ে সহকারি কমিশনার ( ভূমি ) ও নির্বাহী ম্যাজিষ্টেট আমিনুল হক তারেক জানান,মাদক সেবন ও জনগণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারায় আইয়ুব আলীকে ১মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।