1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে নেই ভারত-পাকিস্তান | দৈনিক সকালের বাণী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নারী এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে নেই ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১২ জন দেখেছেন

নারী এশিয়া কাপের ষষ্ঠ আসরের সূচি ও গ্রুপিং ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রথম প্রতিপক্ষ হিসেবে ইন্দোনেশিয়াকে পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিগার সুলতানার দলের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পর্দা উঠবে আগামী ২৮ অগাস্ট। আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে আছে হংকং ও থাইল্যান্ড। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে।

গ্রুপের প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল যাবে সেমি-ফাইনালে। আগামী ১০ সেপ্টেম্বর হবে শেষ চারের লড়াই। ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর।
আগামী ৩১ অগাস্ট ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর তারা লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। আর দুই দিন পর (৮ সেপ্টেম্বর) শেষ গ্রুপ ম্যাচে তাদের প্রতিপক্ষ আরব আমিরাত। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি হবে আগামী ৫ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে ফ্লাডলাইটের নিচে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে মাঠের লড়াই।

টুর্নামেন্টে রেকর্ড তিনবারের চ্যাম্পিয়ন ভারত। একবার করে শিরোপা পেয়েছিল শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শিরোপা ধরে রাখার অভিযানে নামবে লঙ্কানরা। আর বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )