1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অপসাংবাদিকতার বিরুদ্ধে রাজারহাটে বিক্ষোভ ও মানববন্ধন | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

অপসাংবাদিকতার বিরুদ্ধে রাজারহাটে বিক্ষোভ ও মানববন্ধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১০ জন দেখেছেন
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় তথাকথিত অপসাংবাদিকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। রবিবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার প্রধান সড়কের ট্রাফিক মোড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আসাদ ও আরিফ নামে দুই ব্যক্তি সাংবাদিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে মিথ্যাচার, অপপ্রচার ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের এসব কর্মকান্ডে একদিকে যেমন প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষও বিভ্রান্তির শিকার হচ্ছেন। বক্তারা বলেন, “অপসাংবাদিকতার কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে এবং প্রকৃত সাংবাদিকতার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ জরুরি।” তারা অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ভুক্তভোগী এ. কে. এম. আশিকুল আলম বলেন, “কিছু ব্যক্তি সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে এবং প্রশাসনিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছে। তারা বিভিন্ন দপ্তরে গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। এসব কর্মকান্ডের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ভুক্তভোগী আব্দুল হান্নান, আবুল কাদের, কামাল হোসেন, রেজাউল ইসলাম, বাবু মিয়া, মাহাবুব আলম, লায়ন খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, অপসাংবাদিকতার বিরুদ্ধে এ ধরনের প্রতিবাদ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত খন্দকার আরিফ বলেন, “এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। একটি দুষ্টচক্র আমাদের বিরুদ্ধে এই মানববন্ধনের আয়োজন করেছে। এখানে উপস্থিত অনেকেই সুদ ব্যবসা, নদী দখলসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। আমরা এসব অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।”

এ বিষয়ে অভিযুক্ত আসাদুজ্জামান আসাদ বলেন, যারা মানববন্ধন করেছে তাদের বেশিরভাগই চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ছিল।

মানববন্ধনে আরও অভিযোগ করেন, অতীতেও একাধিক ঘটনায় তথাকথিত সাংবাদিক আসাদের বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, ২০০২ সালে রাজারহাট কলেজের তৎকালীন অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) মীর মোস্তাক ইরানি সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

এছাড়া ২০২৫ সালের ২৯ জুন স্থানীয় ব্যবসায়ী আব্দুল মতিন মিয়া একই অভিযোগে আসাদুজ্জামান ও খন্দকার আরিফের বিরুদ্ধে স্থানীয় আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে একই বছরের ২৪ সেপ্টেম্বর মোছাঃ হালিমা খাতুন ( নার্স)রাজারহাট থানায় তাদের বিরুদ্ধে হুমকি, প্রতারণা ও সাইবার বুলিংয়ের অভিযোগ দায়ের করেন। এ ছাড়া আরও একাধিক ভুক্তভোগী একই ধরনের অভিযোগ করেছেন বলে দাবি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )