


লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবার এক প্যাকেট শুকনো খাবারের আশায় উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও খাবার না পাওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা।
রবিবার দুপুর সরে জমিনে এসে দেখা যায় সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, বৈরাতী এলাকার তিস্তা ভাঙনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের নারী-পুরুষ ও শিশুরা খাবারের আশায় সেখানে অবস্থান করছেন। তাদের অনেকেই দিনমজুর হওয়ায় কাজ না থাকায় খাবারের সংকটে পড়েছেন বলে জানান। তারা আরো জানান গত বুধবার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে তারা , তাদের এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে যায়।
ক্ষতিগ্রস্তদের অভিযোগ, সকাল থেকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করলেও তাদের বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক প্যাকেট শুকনো খাবারের জন্য অপেক্ষা করতে করতে অনেকে ক্ষুধার্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে বিকেল ৫ টা ৫০ মিনিটে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম, উপজেলা পরিষদ চক্করে এসে প্রথমে ভুক্তভোগীদের ধমক দিয়ে কথা বলে এবং পরে ব্যবস্থা করে দেবে বলে আশ্বাস দিয়ে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলেন । শেষে খাবার না পেয়ে ঘটনাস্থল থেকে স্থান ত্যাগ করেন তারা।