বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা মডেল মসজিদের প্রশিক্ষণ হলরুমে খ্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর সমান আওয়াজ প্রকল্পের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় ‘সমান আওয়াজ’ নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীন, ফুলবাড়ী এরিয়া ম্যানেজার খাতিজা খাতুনসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় যুব প্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক প্রতিনিধি, প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, অংশগ্রহণ নিশ্চিতকরণ, কমিউনিটি সহযোগী নির্বাচন, প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের সঙ্গে লিংকেজ স্থাপনের বিষয়ে আলোচনা হয়।