1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
নির্ধারিত মজুরি নিয়ে শ্রমিক নেতাদের ক্ষোভ, পুনঃনির্ধারণের দাবি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

নির্ধারিত মজুরি নিয়ে শ্রমিক নেতাদের ক্ষোভ, পুনঃনির্ধারণের দাবি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯ জন দেখেছেন
ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে নিয়োজিত অদক্ষ এবং কিশোর শ্রমিকদের সরকার কর্তৃক নির্ধারিত মজুরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। একই সঙ্গে সরকার নির্ধারিত মজুরি পুনঃনির্ধারণের দাবিও জানিয়েছেন তারা।

শুক্রবার (১৪ আগস্ট) সংগঠনের নেতাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, অদক্ষ এবং কিশোর শ্রমিকদের জন্য সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী যথাক্রমে মূল ৪৪৩০ টাকা ও সর্বসাকুল্যে ৭০০২ টাকা এবং মূল ৪০৭৫ ও সর্বসাকুল্যে ৬৫০৫ টাকা নির্ধারণ করে সরকার গত ৩ আগস্ট গেজেট প্রকাশ করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

দ্রব্যমূল্যের সঙ্গে ‘অসামঞ্জস্যপূর্ণ অযৌক্তিক’ মজুরি নির্ধারণে দায়িত্বরতদের কঠোর সমালোচনা এবং গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে নেতারা বলেন, ‘নবম পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল মজুরি ২০ হাজার এবং সর্বসাকুল্যে ৪১ হাজার টাকা অথচ একই বাজারের ভোক্তা হওয়া সত্ত্বেও বিবেকহীনভাবে নির্ধারিত মজুরি খুবই অমানবিক। কেননা এই মজুরি দিয়ে পরিবার পরিজন থাকুক দূরের কথা নিজের একাই খেয়ে-পড়ে বেঁচে থাকা সম্ভব নয়।’

নেতারা বলেন, ‘শ্রমিক বেঁচে না থাকতে পারলে কীভাবে উৎপাদন কাজ করবেন। এই মজুরি নির্ধারণের ক্ষেত্রে জীবন যাপন ব্যয়, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, ঝুঁকি, মান, কাজের ধরন ব্যবসায়িক সামর্থ্য এবং দেশের বর্তমান ভবিষ্যৎ অর্থনীতির কোনো কিছুই বিবেচনা করা হয়নি। এমতাবস্থায় পুনঃবিবেচনাপূর্বক জীবন যাপন উপযোগী মজুরি নির্ধারণের জন্য জোর দাবি জানাচ্ছি।’

বিবৃতিদাতারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেসবাহউদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সভাপতি শাহ মো. আবু জাফর ও সাধারণ সম্পাদক সাকিল আক্তর চৌধুরী, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার ও সাধারণ সম্পাদক বাদল খান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা ও সাধারণ সম্পাদক নঈমূল আহসান জুয়েল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা তোতন ও সাধারণ সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামীম আরা ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )