1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলছড়িতে চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক পানিতে উল্টে হেলপারের মৃত্যু

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২ জন দেখেছেন

গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক সড়কের পাশে পানিতে উল্টে মোজাহিদ (২৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চালবোঝাই ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে এর সামনের একটি চাকা ভেঙে যায়।

এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশে পুকুরের পানিতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চালক মিস্টার ও হেলপার মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন। পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মোজাহিদ ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকায়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসরাকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফুলছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )