1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার সামনে যে বিপদ দেখছেন লারা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

বাংলাদেশের কাছে হারের পর অস্ট্রেলিয়ার সামনে যে বিপদ দেখছেন লারা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩০ জন দেখেছেন

বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের বয়স ত্রিশ পেরিয়ে যাওয়ায় সামনে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখছেন অনেকে। এবার সেই আলোচনায় যোগ দিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটারদের অবসর ধাপে ধাপে নেওয়ার পরামর্শ দিয়েছেন লারা।

একসঙ্গে চার-পাঁচজন তারকা সরে দাঁড়ালে তাদের জায়গা পূরণ করা অস্ট্রেলিয়ার জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করেন তিনি। কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে লারা বলেন, অস্ট্রেলিয়ার বর্তমান রিজার্ভ খেলোয়াড়দের দিকে তাকালেও কিছুটা দুশ্চিন্তার জায়গা আছে। অনেক ব্যাটারের গড় ৩০-এর ঘরে। ফলে দলের চার-পাঁচজন অভিজ্ঞ ক্রিকেটার যদি একই সময়ে সরে দাঁড়ান, তাহলে তাদের শূন্যতা পূরণ করে দলকে আগের জায়গায় ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়বে। অস্ট্রেলিয়ার অভিজ্ঞদের অবসর নিয়ে লারার পরামর্শ, ধাপে ধাপে অবসর নেওয়ার পদ্ধতিই অনেক ভালো।

এমন পরিস্থিতির উদাহরণ হিসেবে নিজের দল ওয়েস্ট ইন্ডিজের পতনের কথাও টেনেছেন লারা। তার সময়ে ১৯৯২ সালের দিকে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজন কিংবদন্তি ক্রিকেটার অবসর নিয়েছিলেন। গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, ম্যালকম মার্শাল ও জেফ ডুজঁর মতো তারকারা তখন দল ছাড়েন।

অস্ট্রেলিয়ার বর্তমান দলেও বয়সের ভার স্পষ্ট। স্টিভ স্মিথ, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউডসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ক্যারিয়ারের শেষ পর্যায়ে চলে এসেছেন। তাই তাদের বিকল্প তৈরি করা এখন থেকেই জরুরি বলে মনে করেন লারা। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার ৯ উইকেটের হারের পরই লারার এই সতর্কবার্তা এসেছে। দুই ম্যাচের সিরিজে প্রথম টেস্ট জিতে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে আছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )