1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
উলিপুরে জলবায়ু ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইন | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

উলিপুরে জলবায়ু ন্যায্যতা নিয়ে অ্যাডভোকেসি ক্যাম্পেইন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫ জন দেখেছেন

কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে সুশীল সমাজের সঙ্গে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্পের আওতায় ঘঅজও সংগঠনের প্রশিক্ষণকক্ষে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ (নারী) বাস্তবায়িত এ আয়োজনে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (ঈঔজঋ) ও সম্প্রীতি এইড ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভের (নারী) নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীন। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উলিপুর থানার সাব-ইন্সপেক্টর রাজীব হোসাইন, উপজেলা জামে মসজিদের খতিব মুফতি শাহাদাত হোসেন, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পুরোহিত বিপ্লব মজুমদার, ব্যবসায়ী কয়ছার আলী, সাংবাদিক খালেক পারভেজ লালু, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুদ রানা, বিএনপি নেত্রী রশিদা বেগম লতা, নারী সংগঠনের একাউন্টস এন্ড এডমিন অফিসার আল ইমরান, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণী, ইউসিসির যুগ্ম সাধারণ সম্পাদক সোয়াইব আকতার, থেতরাই নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সাহিদা বেগম, মিনিগ্রাম নারী উন্নয়ন সংস্থার সভাপতি আকতারা বানু বকশীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।

আলোচনায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বন্যা, নদীভাঙন, খরা, অতিবৃষ্টি ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও ক্ষয়ক্ষতি বাড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নারী, শিশু, বৃদ্ধসহ প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর মানুষ।

বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ আদায়ে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )