1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
যে কারণে গায়িকা শারমিন বিয়ের খবর বাবাকে জানাননি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

যে কারণে গায়িকা শারমিন বিয়ের খবর বাবাকে জানাননি

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১৮ জন দেখেছেন

সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার ও সংগীতশিল্পী সাব্বির কোরাইশী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি রাজধানীর গাউসুল আজম মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

নতুন জীবনের অনুভূতি জানিয়ে এই গায়িকা বলেছেন, বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক—সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি।

 

এদিকে বিয়ের খবর নিজের বাবাকেই জানাননি শারমিন, উঠেছে এমন অভিযোগ। গায়িকার বাবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে শারমিনের বাবা দাবি করেন, মেয়ের বিয়ে হচ্ছে অথচ তিনি জানেন না। তাকে তার মেয়ে বিয়ের খবর জানাননি। এরপরই আলোচিত এই গায়িকাকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকেই শারমিন ও তার স্বামী গায়ক সাব্বিরের পোস্টে গিয়েও সমালোচনা করে মন্তব্য করতে থাকেন।

এমন একটি মন্তব্যের জবাবেই সরাসরি নিজের বাবাকে বিয়ের বিষয়টি যে জানাননি সে কথা স্বীকার করেন। এর কারণও জানিয়েছেন তিনি। শারমিন বললেন, ‘জন্মদাতা বাবা মেয়ের সাথে কোনো সম্পর্ক রাখেনি, জন্মদাতা পিতা স্ত্রী সন্তানদের রেখে নতুন বৌ নিয়ে ভেগে যায়,তাকে আবার কেমনে রাখে?

জন্মদাতা পিতা নিজের নতুন সংসার নিয়ে ব্যস্ত।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )