


রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাহি নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহি ছোটকুয়া গ্রামের আইয়ুব আলীর মেয়ে।
সে ছোটকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে নামে মাহি। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে তার সঙ্গে থাকা বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে গিয়ে মাহির সন্ধানে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন। মাহির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় শোক প্রকাশ করেন। স্থানীয়রা জানান, বাড়ির আশপাশে থাকা পুকুরে শিশুদের গোসল বা খেলাধুলার সময় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। সামান্য অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে।
ঘটনার সত্যতা স্বীকার করে চতরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সত্যতা স্বীকার করে খোকন মিয়া জানান ঘটনাটি মর্মান্তিক। পরিবার ও প্রতিবেমী সকলকে সচেতন হওয়ার আহ্বানই আহ্বান জানান।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বলেন বিষয়টি এখনো জানতে পারিনি খোঁজখবর নিয়ে দেখি।