1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল বিতর্কে জড়ানো ‘টক্সিক’ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন

কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল বিতর্কে জড়ানো ‘টক্সিক’

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ জন দেখেছেন
কন্নড় সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ বড় পর্দায় আসার জন্য চূড়ান্ত অনুমতি পেয়েছে। সহিংসতা ও বিতর্কিত দৃশ্য থাকার সত্ত্বেও ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) কোনো দৃশ্য কাটা ছাড়াই সিনেমাটিকে ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য) গ্রেড দিয়ে সেন্সর ছাড়পত্র দিয়েছে।

তবে বোর্ড কন্নড় সংস্করণে ব্যবহৃত দুটি আপত্তিকর শব্দ মিউট বা পরিবর্তন করার নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী ইংরেজি সাবটাইটেলও সংশোধন করতে বলেছে। এছাড়া সিনেমা জুড়ে যথারীতি ধূমপান ও মদ্যপানবিরোধী সতর্কবার্তা যোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সিনেমাটিতে থাকা অত্যধিক সহিংসতা, যৌনতা ও সংবেদনশীল দৃশ্য নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনা-বিতর্ক চলছে। যুক্তরাজ্যেও সিনেমাটিকে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমায় যশ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, তারা সুতারিয়া, হুমা কোরেশি ও রুক্মিণী বসন্ত। সব বিতর্ক ও কৌতূহল সঙ্গী করে আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে নামছে সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )