1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবি’র মুখতার ইলাহী হলে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

বেরোবি’র মুখতার ইলাহী হলে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩১ জন দেখেছেন
মুখতার ইলাহী হলে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুক্তার এলাহী হল থেকে দেশীয় অস্ত্র ও মদের বোতল উদ্ধার করেছে কর্তৃপক্ষ। রবিবার(১৩ অক্টোবার) সন্ধ্যা ৭:৩০ মিনিট থেকে রাত দশটা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়।

 

মুখতার ইলাহী হল প্রভোস্ট মো কামরুজ্জামান বলেন,আমাদের প্রভোস্ট বডির প্রথম টার্গেট ছিল ছাত্রের নিরাপত্তা। ছাত্রের নিরাপত্তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেই এই হলে তল্লাশি চালাব। সেই সিদ্ধান্ত মোতাবেক এবং কিছু গোপন তথ্যের ভিত্তিতে পাঁচটি রুমে সমস্যা আছে তল্লাশি চালাতে হবে । বঙ্গবন্ধু হলের এক্সপেরিয়েন্স ( অভিজ্ঞতা) থেকে আমরা বুঝতে পেরেছি সম্ভবত বাথরুমগুলোতে থাকতে পারে। ওই সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকটি রুম এবং পাঁচটি ফ্লোরের বাথরুমগুলো তল্লাশি করি। সেখান থেকে আমরা দেশিয় অস্ত্র উদ্ধার করি। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটি রুম ও বাথরুমগুলো আমরা তল্লাশি চালাই।
প্লাস্টিক পাইপ ১৬ টি, রড ও হ্যাজবো্লট ৫৮ টি, ছোট চা- পাতি ৩ টি মদের বোতল ১ টি, ফুয়েল পেপার ১ টি, রামদা ৪০ টি।

 

 

এদিকে, ( ১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের রুমগুলো থেকে রামদা, চাপাতি, চাকু, কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ রড, পাইপ, উদ্ধার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )